July 21, 2026 10:07 PM

printer

চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত ১৮ মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আজ বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত ৬ মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করা চেষ্টা করা হবে ।

উল্লেখ্য, এবার বাজেটে কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এবার ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ফারাক রয়েছে তা ধীরে ধীরে মেটানো হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।