চণ্ডীগড় প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের দাঙ্গা মামলা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও আপ নেতাদের কাছে নোটিশ পাঠিয়েছে । প্রধান বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২০ সালে দায়ের করা এফআইআরে অভিযোগ করা হয়েছিল যে বিদ্যুতের শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আপ নেতারা প্রায় দলীয় কর্মীদের উস্কে দিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান । পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং জলকামান ব্যবহার করলে পুলিশের দিকে পাথর ছোড়ে, ফলে কয়েকজন পুলিশ কর্মী আহত হন।