ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ লাল সর্তকতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সর্তকতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।