ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী চার দিন উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত ৫ জেলা ছাড়াও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিকে, আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনা ও পার্শ্ববর্তী নদীয়া জেলার বেশ কিছু জায়গা থেকে বিগত কয়েক ঘন্টা ধরে অনবরত বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত। আগামী দু‘দিন দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
News On AIR | August 2, 2026 5:48 PM
ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী চার দিন উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।