July 30, 2026 9:23 AM

printer

গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটার দৌড়ের টি ৪৭ ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত।

গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটার দৌড়ের টি ৪৭ ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের হয়ে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত ও রূপো জিতেছেন মহম্মদ বাসিল মোরসিঙ্গানাকাথ । অন্যদিকে দিনের শুরুতে ভারতের হয়ে পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীশঙ্কর। কমনওয়েলথ গেমসে মীরাবাঈ চানু ও শর্মিলা ধাঙ্কারের পর এই নিয়ে তৃতীয় সোনা এল ভারতের। নটি রূপো ও তিনটি ব্রোঞ্জ নিয়ে মোট পদক সংখ্যা ১৫।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।