June 1, 2026 9:06 AM

printer

গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ফাইনালে ব্যাঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে। ওয়াশিংটন সুন্দর ৫০ রানে অপরাজিত থাকেন। আর সি বির রসিখ সালাম তিনটি, ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ব্যাঙ্গালুরু ৫ উইকেট হারিয়ে দুই ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি ৭৫ রানে অপরাজিত থাকেন।

এদিন ২৫ বলে অর্ধশত রান পূর্ণ করে, আইপিএল কেরিয়ারে তার দ্রুততম অর্ধশত রান করেন কোহলি। ভেঙ্কটেশ আইয়ার ৩২ রান করেন। গুজরাটের হয়ে রশিদ খান দুটি উইকেট নেন। বিরাট কোহলি ম্যাচের সেরা হয়েছেন। ১৬ ম্যাচে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে  রাজস্থান রয়্যালস এর বৈভব সূর্যবংশী টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এর পর রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরপর দুই বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করলো।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।