August 2, 2026 12:18 PM

printer

গুজরাট ও রাজস্থানের মত পশ্চিমবঙ্গ সরকারও সিএএ-তে আবেদনের শীঘ্রই নিষ্পত্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন।

গুজরাট ও রাজস্থানের মত পশ্চিমবঙ্গ সরকারও সিএএ-তে আবেদনের শীঘ্রই নিষ্পত্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। গতকাল নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন-সিএএ-র আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে সার্টিফিকেট প্রদান করেছেন। সিএএ-তে আবেদন প্রক্রিয়া আরও সরল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেস সরকার সিএএ-র নামে মানুষকে ভুল বুঝিয়েছিল বলেও তিনি জানান। শ্রী অধিকারী বলেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন। এখনও পর্যন্ত ২ লক্ষ ৩০ হাজার ৬০৫ জন সিএএ-র আওতায় নাগরিকত্বের আবেদন করেছেন। ২৩ হাজার ৯৫৬ জন তাদের শংসাপত্র পেয়েছেন। নদীয়া জেলায় সব থেকে বেশি ১০ হাজার ১৫১ টি শংসাপত্র দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।