খাদি ও গ্রামীণ শিল্প কমিশন- কেভিআইসি, ২০২৫-২৬ অর্থবছরে এক লাখ সাতাশি হাজার কোটি টাকার পণ্য বিক্রির ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। কমিশন রেকর্ড করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে কেভিআইসি চেয়ারম্যান মনোজ কুমার জানান, লক্ষ লক্ষ গ্রামীণ কারিগরের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।
শ্রী কুমার বলেন , ২০১৩-১৪ সালের তুলনায় গত ১২ বছরে বিক্রিতে ৫০১ শতাংশ, উৎপাদনে ৩৮০ শতাংশ এবং কর্মসংস্থানে ৫৬ শতাংশ বৃদ্ধি ঘটেছে। তিনি আরও বলেন, ১২ বছর আগে খাদি শিল্পের টার্নওভার ছিল মাত্র ৩০ থেকে ৩২ হাজার কোটি টাকা। বর্তমানে কেভিআইসি দুই কোটিরও বেশি মানুষকে কর্মসংস্থান দিচ্ছে, যার মধ্যে ৮০ শতাংশই নারী।
খুব শিগগিরই খাদি পণ্যের ব্যবসা বাড়াতে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করা হবে বলেও শ্রী কুমার জানান ।