ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, ২০৩৬ সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে । নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডাভিয়া বলেন, আগামী মাসের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসন কে ক্রীড়া ক্ষেত্রে নতুন ভাবে প্রতিষ্ঠা দেবে । তিনি বলেন, ইতিমধ্যেই যোগাসন বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক সুস্থতা সহ স্বাস্থ্যকর জীবনযাপনের একটি মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়েছে।
অন্যদিকে শ্রী মান্ডাভিয়া জানিয়েছেন , প্রায় ৭৫টি দেশ এই চ্যাম্পিয়নশিপের জন্য নিবন্ধন করেছে এবং বিশ্বজুড়ে ৫০০ জনেরও বেশি প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে শ্রী মান্ডাভিয়া প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আনুষ্ঠানিক মাসকট, জার্সি এবং যোগাসন বিষয়ক একটি চলচিত্রের উন্মোচন করেন।