ক্যালিফোর্নিয়ার দক্ষিণে মজাভে মরু অঞ্চলে একটি বি ৫২ বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে ৮ জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি ফুটেজে রানওয়ে কালো ধোঁয়ায় আছহন্ন হতে দেখা গেছে । কি কারণে এই দুর্ঘটনা , তা এখনও স্পষ্ট নয়।
এদিকে এই দুর্ঘটনার পর পর ওই বিমান ঘাঁটিতে , বাণিজ্যিক নয় এমন ধরণের সব ভিসিটার পাস বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। শুধুমাত্র জরুরি ভিত্তিতেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।