‘কোয়াড’ (Quad) গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াড-এর সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা।