August 5, 2026 11:23 PM

printer

কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাতজন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।  

কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাতজন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।  মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাব, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ইশারানী বারুয়া, তানভী শর্মা এবং শ্রীয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষি কাশ্যপ।

মহিলাদের ডাবলসে সোনালী সিং ও রিতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে, মিকসড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনগর ভারতেরই সাত্বিক রেড্ডি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন।

পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে জয় পেয়েছেন অবাছাই ভারতীয় জুটি কৃষ্ণ প্রসাদ গারাগা এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায়। তাঁরা প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই থাইল্যান্ডের জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতের ছ’জন। পুরুষদের সিঙ্গলসে প্রাক্তন বিশ্বসেরা কিদাম্বি শ্রীকান্ত, মিথুন মঞ্জুনাথ, কিরণ জর্জ, রৌনক চৌহান, সনীত সায়ানন্দ এবং তরুণ মান্নেপল্লী সকলেই প্রথম রাউন্ডে হেরে যান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।