May 18, 2026 5:59 PM

printer

কোন ধর্মীয় স্লোগান তুলে পুলিশের উপরে হামলা, পাথর ছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে।

কোন ধর্মীয় স্লোগান তুলে পুলিশের উপরে হামলা, পাথর ছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতার পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গিয়ে জনতা পুলিশ খন্ডযুদ্ধের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান। তাদের শারীরিক অবস্হার খোঁজখবর নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সবসময় পুলিশ কর্মীদের পাশে থাকবে। পুলিশের গায়ে হাত দিলে রাজনীতি বা সম্প্রদায়ের ঊদ্ধে উঠে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ক্ষেত্রে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গতকালের ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।