কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশ কর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে লালবাজার। সব থানা ও ট্র্যাফিক গার্ডে পাঠানো এসংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করলেই শাস্তির মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে, কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা থাকলেও, পুলিশের একাংশ তা মেনে চলছেন না বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। ঠিক সেই কারণেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ কড়া নির্দেশ জারি করেছেন বলে মনে করা হচ্ছে।
News On AIR | July 19, 2026 11:47 AM
কোনও পুলিশ কর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে লালবাজার