August 10, 2026 9:20 AM

printer

কোচির সাদার্ন নেভাল কমান্ডে বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত  এবং মার্কিন  নৌবাহিনীর যৌথ  মহড়া  আজ শুরু হচ্ছে।

কোচির সাদার্ন নেভাল কমান্ডে বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত  এবং মার্কিন  নৌবাহিনীর যৌথ  মহড়া  আজ শুরু হচ্ছে। চলবে ১৪-ই আগস্ট পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রক  জানিয়েছে, দু’দেশের বিশেষ ডাইভিং ও ই.ও.ডি. টিমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা আরও সুদৃঢ় করা এই দ্বিপাক্ষিক মহড়ার উদ্দেশ্য। পাঁচ দিনের এই মহড়ায়  বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়, ক্রস-ট্রেনিং, আধুনিক সরঞ্জামের প্রদর্শনী এবং বিভিন্ন পরিস্থিতি-ভিত্তিক ব্যবহারিক অনুশীলন করা হবে বলে মন্ত্রক জানিয়েছে।