কোচবিহার জেলায় আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন এবং কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্যোগে গতকাল জেলার বিভিন্ন নার্সিংহোম ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করা হয়।
প্রকল্পটি সফলভাবে রূপায়ণের লক্ষ্যে বৈঠকে এমপ্যানেলমেন্ট পদ্ধতি, কার্যকরী নির্দেশিকা এবং সমন্বয় রক্ষার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।