August 6, 2026 9:18 PM

printer

কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নেওয়া ভারতীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপালি কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখছে বলে সরকার আজ জানিয়েছে

কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নেওয়া ভারতীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপালি কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখছে বলে সরকার আজ জানিয়েছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, প্রয়োজনে ভারতীয় নাগরিকদের সময়মতো উদ্ধার, আশ্রয়, চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। শ্রী সিং বলেন, অনেক ভারতীয় নাগরিক প্রয়োজনীয় প্রবেশ অনুমতি ও চীনের ভিসা ছাড়া ব্যক্তিগত ট্যুর অপারেটরের মাধ্যমে যাত্রা শুরু করায় নেপালে আটকে পড়েছেন। এই কারণে বিদেশ মন্ত্রক গত ২৭ জুন তীর্থযাত্রীদের উদ্দেশে প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়া যাত্রা শুরু না করতে বিজ্ঞপ্তি জারি করে ।

তিনি আরও জানান, নেপালের মধ্য দিয়ে ভারতীয় নাগরিকদের ভ্রমণ, ব্যক্তিগত ট্যুর অপারেটররা আয়োজন  করে এবং এ বিষয়ে সঠিক তথ্য মন্ত্রকের কাছে নেই। উল্লেখ্য , কোভিড চলাকালীন ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত কৈলাস মানসসরোবর যাত্রা বন্ধ ছিল। তবে কূটনৈতিক পর্যায়ে চীনের সঙ্গে আলোচনার পর গত বছর যাত্রা পুনরায় শুরু হয়। ২০২৫ সালে বিদেশ মন্ত্রক আয়োজিত যাত্রায় ৬৮৮ জন তীর্থযাত্রী কৈলাস মানসসরোবর দর্শন করেছেন।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।