July 31, 2026 2:16 PM

printer

কেরালার ১১টি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।

কেরালার ১১টি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকালও নয়টি জেলায় কমলা সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে।

 এদিকে, খারাপ আবহাওয়ার জন্য দুটি উড়ানের যাত্রাপথ, তিরুবানন্তপুরম বিমান বন্দর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর কোচি থেকে মালে-গামী এবং এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে কোচি-গামী বিমান দুটিকে তিরুবানন্তপুরম বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি হলে সেখান থেকে উড়ানগুলিকে গন্তব্যে নিয়ে যাওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।