July 7, 2026 4:07 PM

printer

কেরালার কোচিতে আগামীকাল থেকে দুই দিন ব্যাপী ব্রিকস মহিলা মন্ত্রীগোষ্ঠী র বৈঠক শুরু হতে চলেছে ।

কেরালার কোচিতে আগামীকাল থেকে দুই দিন ব্যাপী ব্রিকস মহিলা মন্ত্রীগোষ্ঠী  বৈঠক শুরু হতে চলেছে ।  নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে,  ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কৌশলগত দিক নিয়ে মতবিনিময় করবেন । অনুষ্ঠানে একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং বিষয়ভিত্তিক আলোচনায়   বিশেষজ্ঞনীতিনির্ধারক ও অভিজ্ঞরা   অংশ নেবেন ।  পারস্পরিক  অভিজ্ঞতা বিনিময়নতুন উদ্ভাবন এবং মহিলাদের  ক্ষমতায়নের জন্য পদক্ষেপ গ্রহণ সহ একাধিক সুযোগ তৈরি করবে এই বৈঠক ।