May 18, 2026 9:37 PM

printer

কেরালামে নতুন ইউ ডি এফ মন্ত্রীসভা, রাজ্য পরিবহণের বাসে মহিলা যাত্রীদের জন্যে বিনামূল্যে যাতায়াতের সুবিধে দানের সিদ্ধান্ত নিয়েছে।

কেরালামে নতুন ইউ ডি এফ মন্ত্রীসভা, রাজ্য পরিবহণের বাসে মহিলা যাত্রীদের জন্যে বিনামূল্যে যাতায়াতের সুবিধে দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আজ নব নির্বাচিত মন্ত্রীসভার প্রথম বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ ছাড়া আশা ও অঙ্গনওয়ারি কর্মী , রাঁধুনি ও  সাহায্যকারিদের জন্যে ভাতা বৃদ্ধির প্রস্তাব ও অনুমোদন করেছে মন্ত্রীসভা।    

উল্লেখ্য,  প্রবীন কংগ্রেস নেতা ভিডি সতীশনের নেতৃত্বে২১ সদস্যের  নতুন UDF মন্ত্রিসভা, আজ ই  তিরুবনান্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান।

কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সানি যোশেফ, কে মুরলীধরন এবং IUML নেতা পি কে কানহারি কুট্টি, নতুন মন্ত্রিসভায়  স্থান পেয়েছেন।

এ মাসের ২১ তারিখে বিধান্ সভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানে নতুন সদস্যরা শপথ গ্রহণ করবেন।

মুখ্যমন্ত্রী সতীশন আরও জানিয়েছেন, গত বছর আলাপুজ্ঝা জেলায়  প্রাক্তন মুখ্যমন্ত্রীর বন্দুকধারীর, বিক্ষোভকারীদের  ওপরে হামলার অভিযোগ  খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল – সিট গঠন করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

 এদিকে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী , ভিডি সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।