কেরলমে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কংগ্রেস ৬৩ টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-IUML পেয়েছে ২২ টি আসন। পারাভুর কেন্দ্রে কংগ্রেসের ভি ডি সতীশন, হরিপাড়ে কংগ্রেসের রমেশ চেন্নিথালা জয়লাভ করেছেন। সিপিআইএম নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী, পিনারাই বিজয়ন ধর্মাদম আসনে, কংগ্রেসের ভি পি আবদুল রশীদকে ১৯ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর নেমম আসনে প্রবীণ সিপিআইএম নেতা ভি শিবানকুট্টিকে ৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন।
এদিকে, কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে গতকাল বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগপত্র দিলে, তিনি তা গ্রহণ করেন। রাজ্যপাল, তাঁকে নতুন সরকারের শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত তাঁর পদে থাকার অনুরোধ করেছেন বলে লোকভবন সূত্রে জানা গেছে।