কেরলমের মালাপ্পুরমে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা-NIA আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংস্থাটি জানিয়েছে, গতকাল মালাপ্পুরম জেলার মাঞ্জেরিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। NIA-র দাবি, ধৃত ব্যক্তি এই ষড়যন্ত্রের অন্যতম মূল চক্রী এবং মামলায় উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অবৈধভাবে সংগ্রহের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এর আগে শুক্রবার কর্ণাটকের বিজয়পুরা থেকে আরও ৩ জনকে গ্রেফতার করেছিল NIA; সব মিলিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১০।
মালাপ্পুরমের চেম্মাড-থালাপ্পারা রোডে ‘ফারহা হলো ব্রিকস কোম্পানি’-র চত্বরে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে ৮৯ হাজার ৬ শো-টি বিস্ফোরক স্টিক এবং ১০ হাজার ৫ শো-টি শক টিউব উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়ে।