May 30, 2026 1:21 PM

printer

কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এরাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির আজ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এরাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির আজ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর মহকুমা হাসপাতালে এই অনুষ্ঠানে দুই কিশোরী উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ টিকা রাজ্যেকে দিয়েছে। ২৩৫ টি সরকারি মেডিকেল কলেজ-হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে ৮৮০ টি কেন্দ্রে বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় চার হাজার টাকা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ বয়সী কিশোরীদের জন্য HPV টিককরণ কর্মসূচির সূচনা করেছিলেন।

অন্যদিকে, এই অনুষ্ঠানে এসএসকেএম হাসপাতালের অতিরিক্ত ১০০ শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে বদলি সহ সব বিষয় রাজনৈতিক নির্দেশে চলতো। এই ধারাকে বদলানো হবে। নতুন রাজ্য সরকারকে কোন রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে না। কোন বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়, রাজ্য সরকার সব মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি জানান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, বিধায়ক ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁ।

     নদীয়ার কল্যাণী এইমসে আজ টিকাকরণ কর্মসূচির অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস প্রমুখ।   

মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ

বাঘাযতীন হাসপাতালেও শুরু হয়েছে HPV ভ্যাকসিন দেওয়ার কাজ। যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের  উপস্থিতিতে আজ প্রথম টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ১৪ বছরের নিচে কিশোরীদের এই টিকা নেওয়ার জন্য  সকলের প্রতি আহবান জানান।