কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসাবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে এগারোশো তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তীর্থযাত্রী নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রাখতে হবে বলে জানিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন কলকাতা পুরসভার কমিশনার ও সব জেলা শাসক কে লিখিত নির্দেশ দিয়েছেন। তীর্থযাত্রীদের যাতায়াতের খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে। যাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে নির্বাচন করে জেলা প্রশাসনকে আগামী সাতই আগষ্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।
News On AIR | July 18, 2026 10:36 AM
কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসাবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে এগারোশো তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার