July 9, 2026 11:38 AM

printer

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ের কাজ ৮০ শতাংশ সম্পূর্ণ হয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ের কাজ ৮০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। আগামী দু বছরের মধ্যে দিল্লীর নরিম্যান বন্দর থেকে মুম্বইয়ের জহরলাল নেহেরু বন্দর মাত্র ১২ ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। গতকাল বুন্দির লাবান ইন্টারচেঞ্জ থেকে কোটা পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের অংশ পরিদর্শন করেন শ্রী গড়কোড়ি। পাশাপাশি তিনি কোটার দারা টানেলে একটি জনসভাতেও যোগ দেন। তিনি বলেন, সরকার যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে।