কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী শ্রী নীতিন গড়করি সম্প্রতি নয়া দিল্লীতে আয়োজিত একটি পৃথক পর্যালোচনা বৈঠকে তেলেঙ্গানার ৪৯৩১ কিমি জাতীয় সড়ক প্রকল্পের গুনমান, রক্ষনাবেক্ষন ও উন্নয়নের পর্যালোচনা করেন। এর সঙ্গে কেন্দ্রসাশিত অঞ্চল জম্মু কাশ্মীর এর ২০৩৫ কিমি, কেন্দ্র শাসিত লাদাখের ৮০৪ কিমি সড়কপথের গুনমান ,উন্নয়ন নিয়েও এই বৈঠকে পর্যালোচনা করা হয়।
বৈঠকে শ্রী গড়করি চলতে থাকা প্রকল্পগুলির বর্তমান অবস্থা, রক্ষনাবেক্ষন কার্যক্রমের বর্তমান অবস্থা, নিরাপদ,দক্ষ ও সুস্থায়ী মহাসড়ক পরিকাঠামো নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করেন। তিনি গুনমানের সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন।
মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থাগুলিকে তদারকি ব্যবস্থা জোরদার করা ও যথাসময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।এর পাশাপাশি মহাসড়ক পরিকাঠামোর স্থায়িত্ব বৃদ্ধি,চলাচলের স্বাছন্দ্য নিশ্চিতকরণ, দীর্ঘমেয়াদী কার্যকারিতা বাড়াতে তিনি উন্নত নির্মাণ প্রযুক্তি ও সর্বোৎকৃষ্ট কর্ম পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেছেন।
ভারতের রাজ্য সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রাও এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন।