কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে।
পাশাপাশি, আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল ২০২৬ আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হলো,জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন- ১৯৬২ সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্যসরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোন সংস্হাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্যপ্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোন সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিতউন্নয়ন সংস্হাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে।
লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল ২০২৬ পেশ করা হবে।