August 13, 2026 11:26 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, গতকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘গ্রামীণ সেতু’- অ্যাপের সূচনা করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, গতকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘গ্রামীণ সেতু’- অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরী করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্র্তিটি গ্রামে বিশেষ করে স্কুলের কাছাকাছি লাইব্রেরী তৈরী, এর উদ্দেশ্য। ইতমধ্যেই প্রায় ৬৩টি গ্রামীণ গ্রন্থাগার স্থাপন করা হয়েছে এবং বর্তমানে সাত হাজারের বেশী লাইব্রেরী এই অ্যাপের মাধ্যমে সংযুক্ত রয়েছে। প্রায় ২’লক্ষ ৮০ হাজার বই সমৃদ্ধ চারটি লাইব্রেরীকে, গ্রামীণ গ্রন্থাগারগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে।