May 26, 2026 9:50 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  আজ, অপারেশন সিঁদুর এর সময় বর্ডার সিকিউরিটি ফোর্স এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  আজ, অপারেশন সিঁদুর এর সময় বর্ডার সিকিউরিটি ফোর্স এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।  তিনি বলেন , এই বাহিনী ,‌ সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে।  সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কে আরো মজবুত করার জন্য তিনি বি এস এফ , সেনা  বাহিনী , প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখি গ্রিড গড়ে তোলার কথা বলেন।  রাজস্থানের  বিকানেরের কাছে বি এস এফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনে ভাষণে তিনি একথা বলেন। 

সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন , এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে।  তিনি আরও বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনী নতুন  ভাবে সজ্জিত হয়েছে , সেই  সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে।  অন্যদিকে তিনি সীমান্তে  নবনির্মিত ১৪ টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন।