August 8, 2026 8:57 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বইয়ে ‘ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ (NUCFDC)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বইয়ে ‘ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ (NUCFDC)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। এদিন মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্য আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক ফেডারেশন এবং জেলা স্তরের সমবায় সমিতিগুলির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

অনুষ্ঠানে NUCFDC এবং ‘ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এই উদ্যোগের মাধ্যমে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত ব্যবস্থা আরও উন্নত করা হবে।

এরপর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বিএসই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী শাহ। সেখানে ‘সিকিউরিটি অপারেশনস সেন্টার’-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।