June 27, 2026 5:45 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সুচনা করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সুচনা করেন।

‘চালকই মালিক’ এই ধারনার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’ চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধু মাত্র পরিষেবাই দেবেন না তাঁরা এই প্ল্যাটফর্মের মালিক ও বটে। এরমাধ্যমে তাঁরা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পাবেন। আগামী দুই বছরে সারা দেশের ৫০০ শহর ও নগরে ‘ভারত ট্যাক্সি সম্প্রসারিত হবে বলে শ্রী শাহ জানান ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ট্যাক্সি , গুজরাট মেট্রো রেল কর্পোরেশন, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, গুজরাট স্টেট কো-অপারেটিভ ব্যাংক, রাজ্য ট্রাফিক পুলিশ, বড় বিমানবন্দর ও রেল কর্তৃপক্ষ এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ।