June 27, 2026 7:31 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক দ্রব্যের ব্যাবহার দেশের ও যুবসমাজের ভবিষ্যতকে ঝুঁকির মুখে ফেলেছে।

মাদক মুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ, ২০২৬ থেকে আগামী তিন বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিনাশ পক্ষের সূচনা করেন যার অধীনে প্রায় ৬ হাজার কোটি টাকার ২ লক্ষ ৯ হাজার ৫শো কেজি মাদক নষ্ট করা হবে। মাদক পাচারকারীদের কাছে এই উদ্যোগ কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।