June 9, 2026 10:01 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ নতুন দিল্লিতে স্হলবন্দর পরিচালন ব্যবস্হা LPMS-এর সূচনা করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ নতুন দিল্লিতে ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্হলবন্দর পরিচালন ব্যবস্হা LPMS-এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্হা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্হার সাহায্যে সীমান্তপারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্হায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ।

স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্হলবন্দরে নব নির্মিত বাসস্হানেরও উদ্বোধন করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।