কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ৬ মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্য ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে, তা চিহ্নিত করার ক্ষেত্র স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
News On AIR | May 26, 2026 6:41 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে।