June 26, 2026 3:49 PM

printer

কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্যক্ষেত্রে ‘জন বিশ্বাস আইন’ কার্যকর করেছে। 

কেন্দ্রীয় সরকারস্বাস্থ্যক্ষেত্রে জন বিশ্বাস আইন’ কার্যকর করেছে। এর আওতায় ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ১৯৪০’ এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬’-এর অধীনে থাকা ছোটখাটো অপরাধের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র জানিয়েছেজনস্বাস্থ্য ও উপভোক্তা সুরক্ষার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে ব্যবসায়িক কার্যকলাপ সহজতর করাই এই আইনের সংস্কারের লক্ষ্য। সংস্কারের অংশ হিসেবে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট‘-এর ২৯ নম্বর ধারাটি বাতিল করা হয়েছে। কম ঝুঁকিপূর্ণ প্রসাধনী সামগ্রী উৎপাদন বা বিক্রয় সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিষয়গুলোকে এখন প্রশাসনিক জরিমানার কাঠামোর আওতায় আনা হয়েছে। তবে নকল বা ভেজাল প্রসাধনী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আইনের কঠোর শাস্তিমূলক বিধান বহাল রয়েছে।