July 16, 2026 10:44 AM

printer

কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানি – এটিএফ-এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে।

কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানি – এটিএফ-এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে। ডিজেলের রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে ১৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে। 

অন্যদিকে, এটিএফ-এর রপ্তানি শুল্ক করা হয়েছে, লিটার প্রতি ১৪ টাকা ৫০ পয়সা।

এদিকে, পেট্রোলের রপ্তানি শুল্ক কমিয়ে প্রতি লিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারিত হয়েছে।

অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। দেশের অভ্যন্তরীন বাজারে পেট্রোল ও ডিজেলের উত্পাদন শুল্ক হারের কোনো পরিবর্তন করা হয়নি।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষিতে দেশের  অভ্যন্তরীন বাজারে পেট্রোল, ডিজেল এবং এটিএফ-এর সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের ২৭ শে মার্চ এই বিশেষ অতিরিক্ত শুল্ক ধার্য হয়।