June 24, 2026 7:00 PM

printer

কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় ৯৬টি নতুন গ্রামীণ সড়ক নির্মাণের জন্য ২১১ কোটিরও বেশি অনুমোদন করেছে।

কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় ৯৬টি নতুন গ্রামীণ সড়ক নির্মাণের জন্য ২১১ কোটিরও বেশি অনুমোদন করেছে। এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা PMGSY -৪-এর প্রথম পর্যায়ে, ২০২৬-২৭ অর্থবর্ষে বাস্তবায়িত হবে।

এই প্রকল্পের আওতায় রাজ্যে ১৬০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তা তৈরি করা হবে। এর ফলে ত্রিপুরার ৯৬টি গ্রাম প্রথমবারের মতো সারা বছর চলাচলযোগ্য সড়ক যোগাযোগের সুবিধা পাবে।

গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন রাস্তা তৈরি হলে এলাকার মানুষ স্কুল, হাসপাতাল এবং গ্রামীণ বাজারে আরও সহজে পৌঁছতে পারবেন। এতে গ্রামীণ এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ত্রিপুরায় পিএমজিএসওয়াই প্রকল্পের অধীনে ১ হাজার ৫৯৪টি সড়ক নির্মাণকাজ এবং ৬৬টি সেতু অনুমোদন করা হয়েছে। মোট ৬ হাজার ২৮৪ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এ পর্যন্ত ৪ হাজার ৪৭৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।