June 2, 2026 9:41 PM

printer

কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে।

কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যে সব শিশুরা অসাধারণ অবদান রেখেছে, তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে জুলাই ২০২৬। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল: https://awards.gov.in-এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। ৩১শে জুলাই অনুযায়ী যে সব শিশুর বয়স ৫ থেকে ১৮ বছর তাঁরাই এই পুরস্কারের যোগ্য। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মনোনয়ন জমা দিতে পারবেন। শিশুরাও স্ব-মনোনয়ন করতে পারবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।