June 6, 2026 10:29 PM

printer

কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ-বিজ্ঞান কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে।

কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ-বিজ্ঞান কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর অধীনে ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, চিনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান অয়েল, তুলার বীজের তেল এবং ভুট্টার তেলসহ প্রধান ভোজ্য তেলগুলোর জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলো হলো ২০০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ থেকে ৫ কেজি, ১৫ কেজি এবং ২০ কেজি। বাজারে বিভিন্ন আকারের প্যাকেটের ব্যাপক প্রচলনের সমস্যা সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।