June 8, 2026 6:22 PM

printer

কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য।

কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য। দিল্লিতে আজ কেন্দ্রের অধীনস্থ ‘ন্যাশনাল হেলথ অথরিটি’- NHA-র সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক পত্র- MOU স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। 

২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করলেও, তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে ৬’কোটি মানুষ ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে।

এছাড়াও, নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গই এতোদিন এই প্রকল্পের বাইরে ছিল।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।