কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে ৮৪-তম সান্ডেজ অন সাইকেল পর্বে অংশ গ্রহণ করেন। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে শিক্ষার্থী, স্বাস্হ্য সচেতন মানুষ, সাইক্লিষ্ট এবং এন সি সি-র তরুণ ক্যাডেটরা উপস্হিত ছিলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর মন্ডভিয়া বলেন, এই অনুষ্ঠানটি আসন্ন উনআশিতম স্বাধীনতা দিবস এবং নেশামুক্ত ভারত গঠনে উৎসর্গ করা হয়েছে।
News On AIR | August 2, 2026 6:39 PM
কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে ৮৪-তম সান্ডেজ অন সাইকেল পর্বে অংশ গ্রহণ করেন।