উপভোক্তা,খাদ্য ও গণ বন্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল ২০২৬ এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীকে খাদ্যশস্যের বন্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শুন্য কালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল ২০২৬ এর খসড়ার ওপরে রাজ্য সরকার গুলির পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৮১ কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন।
News On AIR | August 4, 2026 3:55 PM
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল ২০২৬ এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি।