August 6, 2026 9:31 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রীসভা, জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প – গোবর্ধন , অনুমোদন করেছে।

কেন্দ্রীয় মন্ত্রীসভা, জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প – গোবর্ধন , অনুমোদন করেছে। এর জন্যে মোট বরাদ্দ করা হয়েছে ২৩ হাজার ৭৩১ কোটি টাকা।

নতুন দিল্লিতে আজ মন্ত্রীসভার বৈঠকের পরে তথ্য ও  সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বইশ্ন সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে দেড় লক্ষ কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণ মুক্ত জ্বালানীর যাত্রাপথে – এই  গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে । এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ , বর্জ্য হিসেবে অব্যবহৃত পরে থাকবে- সে গুলি এবং গোবর , প্রেস ম্যাড বা চিনিকলে আখ তৈরির সময় উতপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বাওমাস সম্পদ কে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও আরও মজবুত হবে। ২০২৬ – ২৭ থেকে ২০৩৫ – ৩৬ সালের মধ্যে এই প্রকল্প রূপায়িত হবে। ঘরোয়া  কম্প্রেসড জৈব গ্যাস এবং কম্প্রেসড জৈব গ্যাসের উৎপাদন প্রায় ১০ গুন বৃদ্ধির পাশাপাশি দেশের জৈব অর্থনীতি  আরও  মজবুত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।