May 31, 2026 8:28 PM

printer

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং  বলেছেন যে, গত ১২ বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত  আজ  বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃ স্থানীয় দেশ। 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং  বলেছেন যেগত ১২ বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত  আজ  বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃ স্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে  এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী জানানবিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার‘ প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ড. সিং বলেনমহাকাশ গবেষণাপারমাণবিক শক্তিকোয়ান্টাম প্রযুক্তিজৈবপ্রযুক্তিকৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসঙ্গে মন্ত্রী বলেনশাসনব্যবস্থাস্বাস্থ্যসেবাকৃষিযোগাযোগবৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন যেভারত এক্ষেত্রে  একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে।  মন্ত্রী উল্লেখ করেন যেভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে  প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।