কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল ও পরশু নতুনদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় গ্রামন্নোয়ন সম্মেলন ২০২৬’-এ সভাপতিত্ব করবেন। দু’দিনব্যাপী এই সম্মেলনে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামন্নোয়ন মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা একত্রিত হবেন। গ্রামীণ এলাকা উন্নয়ন বিষয়ে সামগ্রিক আলোচনার পাশাপাশি, এই সম্পর্কিত দেশের প্রধান কর্মসূচিগুলোর পর্যালোচনা করবেন তাঁরা। গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়েও আলোচনা হবে এই সম্মেলনে। এত বড় মাপের জাতীয় গ্রামন্নোয়ন সম্মেলন দেশে এই প্রথম অনুষ্ঠিত হবে। দেশের গ্রামীণ এলাকা উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যগুলোকে একত্রিত করে একটি যৌথ কৌশল নির্ধারণে সহায়তা করবে এই সম্মেলন। ‘ভিবি-জি রাম জি আইনের সফল বাস্তবায়ন, গ্রাম পঞ্চায়েত পর্যায়ে সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর জোর দেওয়া হবে এই সম্মেলনে।
News On AIR | June 27, 2026 10:26 AM
কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল ও পরশু নতুনদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় গ্রামন্নোয়ন সম্মেলন ২০২৬’-এ সভাপতিত্ব করবেন।