July 30, 2026 9:29 AM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউ জি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউ জি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক  স্নাতক স্তরে মেডিকেলে ভর্তি প্রক্রিয়াকে  স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ছাত্র বান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সিলিং প্রক্রিয়াকে  স্বচ্ছ  ও সঙ্গতিপূর্ণ করার ওপর গুরুত্ব আরোপ করেন। সরকারি আধিকারিকদের দ্রুত ছাত্র-ছাত্রীদের অভিযোগ সমাধানের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে আরো জোরদার করার পরামর্শ দেন। সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়ায় কাউন্সিলিং পোর্টাল যাতে মসৃণ ভাবে কাজ করে সেদিকে  নজর দেওয়ার কথা বলেছেন তিনি । শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের যে কোন ধরনের উদ্বেগ প্রশমন আগাম ব্যবস্থা গ্রহণের কথাও বলেন ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।