June 26, 2026 3:40 PM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, ‘ড্রাগস রুলস’ বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, ‘ড্রাগস রুলস’ বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী, আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা ‘শেলফ লাইফ’-এর অবশিষ্ট সময়কাল অন্তত ১২ মাস হতে হবে। তবে, বিশেষ প্রকৃতি এবং জনস্বাস্থ্যের বিষয়গুলো বিবেচনা করে, জৈব পণ্য এবং রেডিওফার্মাসিউটিক্যালস-এর ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সময়সীমা অন্তত ৬০ শতাংশ থাকার যে বর্তমান নিয়ম রয়েছে, তা অপরিবর্তিত থাকবে। এই খসড়াটির মাধ্যমে ‘ড্রাগস রুলস ১৯৪৫’-এর ৩১ নম্বর বিধিটি সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রস্তাবটি শুধুমাত্র ওষুধ আমদানির সময় অবশিষ্ট মেয়াদের শর্তের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মন্ত্রক জানিয়েছে, অবশিষ্ট মেয়াদের কঠোর শর্তের কারণে ওষুধের যে অপচয় এড়ানো সম্ভব, তা কমিয়ে সরবরাহ ব্যবস্থাজুড়ে ওষুধের মজুত বা ইনভেন্টরির সঠিক ব্যবহার নিশ্চিত করাও এই সংশোধনের অন্যতম উদ্দেশ্য।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।