কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয়েই সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
মুম্বাইতে আয়োজিত ‘সহকার নব-ক্রান্তি’ অনুষ্ঠানে তিনি আজ বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেনসিক সহায়তার প্রয়োজন।
সাইবার ও আর্থিক অপরাধ মোকাবিলায় ‘ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি’-NFSU-র সঙ্গে সহযোগিতার গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি ‘সিকিউরিটি অপারেশনস সেন্টার’-ও চালু করেন, যা শহুরে সমবায় ব্যাংকগুলিকে সর্বক্ষণ সাইবার নজরদারি ও নিরাপত্তা সহায়তা প্রদান করবে। এছাড়া, অমিত শাহ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ‘ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন’-NUCFDC-এর নতুন কার্যালয় ভবনেরও উদ্বোধন করেন।