কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রীশাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারতের আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। স্বাধীনতা আন্দোলনে এক নতুন চেতনার সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ‘জন গণ মন‘ ঐক্যবদ্ধ ভারতের প্রতীক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে কবিগুরু ভারতীয় সংস্কৃতি, দর্শন ও শিক্ষা বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেন।
News On AIR | August 7, 2026 12:41 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন