September 8, 2024 11:58 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, একমাত্র কেন্দ্রীয় সরকারই পারে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে।

বিজেপির শীর্ষ নেতা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ্ বলেছেন,  জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোন রকম আলোচনা শুরু করা সম্ভব নয়। জম্মুতে গতকাল এক সভায় তিনি বলেন, ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট আবার পুরনো অবস্হানে এই কেন্দ্রশাসিত অঞ্চলকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু এন ডি এ সরকার সন্ত্রাসবাদ ও অত্যাচার ফিরিয়ে আনতে চায় না।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।